Dhaka ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 6

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম শাহবাগ থানার একটি মামলার তদন্তে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উদ্ধার করা ফোনগুলোর মধ্যে-স্যামসাং, ভিভো, রিয়েলমি, রেডমি, অপো, টেকনো, ইনফিনিক্স, আইফোন, হুয়াওয়ে, অনারসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হারানো বা চুরি হওয়া ফোন তালিকায় শনাক্ত হলে মালিকানার প্রমাণসহ সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে হবে। আদালতের আদেশ পাওয়ার পর আদেশের কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ফোনটি বুঝে নিতে হবে।

এ জন্য ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মনজিল সিদ্দিকীর সঙ্গে ০১৬৭৬-২৭১৫২৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান

প্রকাশের সময় : ০৯:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬