Dhaka ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১১৭ মোবাইল ফোন উদ্ধার, মালিকানা শনাক্তে ডিএমপির আহ্বান প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ফের আগুন মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর কওমি ঘরানার ৭ দলের জোট ‘সমমনা ইসলামী দল’ ৯৬’র মতো আবারো আ. লীগের সঙ্গে জোট করেছে জামায়াত: রাশেদ খাঁন হরমুজে বিপদের ঘণ্টা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার কোটালীপাড়ায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা

কওমি ঘরানার ৭ দলের জোট ‘সমমনা ইসলামী দল’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 8

কওমি ঘরানার সমমনা সাতটি ইসলামী রাজনৈতিক দল ‘সমমনা ইসলামী দল’ নামে অভিন্ন ব্যানারে একসঙ্গে রাজনীতি ও কর্মসূচি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো অন্যান্য রাজনৈতিক দলের সাথে বর্তমানে জোটবদ্ধ অবস্থায় থাকা দলগুলোকেও এই বৃহত্তর ঐক্যপ্রক্রিয়ার আওতায় এনে একসঙ্গে কাজ করার ব্যাপারে নেতারা একমত প্রকাশ করেছেন।

এ জোটে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত জামিয়া ইসলামিয়া মাখযানুল উলুম মাদরাসায় আয়োজিত সাত দলের গঠিত লিয়াজোঁ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। সকাল ১০টায় শুরু হওয়া এই বৈঠক দুপুর দেড়টায় গিয়ে শেষ হয়। বৈঠকে সাত দলের মধ্যকার পারস্পরিক রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠা, অভিন্ন ব্যানারে যৌথ কর্মসূচি গ্রহণ ও পরিচালনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণসহ দেশের সার্বিক দিক নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেওয়া শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ সর্বসম্মত সিদ্ধান্ত জানান যে, আলাদা কোনো নতুন রাজনৈতিক দল কিংবা জোট গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামটিকেই একটি অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করা হবে। তবে অভিন্ন ব্যানারে যৌথ কর্মসূচি পরিচালিত হলেও প্রতিটি রাজনৈতিক দল যার যার নিজস্ব সাংগঠনিক কাঠামো, দলীয় আদর্শ ও স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় পুরোপুরি বজায় রাখবে। পরস্পর ভ্রাতৃত্বপূর্ণ সমঝোতা ও আন্তঃসম্পর্কের ভিত্তিতে রাজপথে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করবে।

লিয়াজোঁ কমিটির এই বৈঠকে আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকের তারিখও নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে যেসব ইসলামী দল বিএনপি বা জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ বা রাজনৈতিক সমঝোতায় রয়েছে, তাদেরকেও এই বৃহত্তর ঐক্যপ্রক্রিয়ার মূলধারায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলদের সাথে ধারাবাহিক আলোচনা, দ্বিপাক্ষিক বৈঠক ও সমঝোতার মাধ্যমে পরবর্তী কর্মপরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে নেতৃবৃন্দ ঐকমত্যে পৌছেছেন।

উক্ত বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত ছিলেন।

এছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সমমনা সাতটি দলের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও এই লিয়াজোঁ কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কওমি ঘরানার ৭ দলের জোট ‘সমমনা ইসলামী দল’

প্রকাশের সময় : ০৮:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬