Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 4

‘আসছে বছর আবার হবে’ এই বার্তা দিয়ে পৃথিবী থেকে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আজ শুভ বিজয়াদশমী। দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তা নিয়ে মর্ত্যে আসেন দেবী। দশমী তিথিতে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে, আজ তিথি অনুযায়ী সম্পন্ন হবে দেবী দুর্গার দশমী বিহিত পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জন করা হবে। উপবাস থেকে অঞ্জলি প্রদান করবেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলা ও দেবী বরণের আয়োজন করা হবে। পরে বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। উৎসবের শেষলগ্নে মণ্ডপে মণ্ডপে আনন্দের পাশাপাশি বিরাজ করছে বিদায়ের সুর। দেবীর বিদায় ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।

এ বছর দেবীর মর্ত্যে আগমন ঘটেছে ঘোড়ায় এবং দেবী দুর্গা নৌকায় কৈলাসে গমন করবেন। নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন। তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয়। কারণ, বন্যা বা জলমগ্ন হলে জলের অভাব বা আকাল না থাকা এবং প্লাবনের পরবর্তী কালে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধি ঘটে।

মহানগর সর্বজনীন পূজা কমিটি সূত্রে জানা যায়, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫৯টি পূজা মণ্ডপ। দশমী পূজা শেষে বিকাল ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে বের হবে মূল শোভাযাত্রা। পরে নগরীর ওয়াইজঘাট, তুরাগ, ডেমরা, পোস্তগোলা ঘাটে হবে প্রতিমা বিসর্জন। বিভিন্ন মণ্ডপ প্রতিমা বিসর্জনের জন্য মূল শোভাযাত্রায় যুক্ত হবে।

অশুভ বিনাশের প্রত্যয়ে গতকাল মহানবমী তিথিতে দুর্গতিনাশিনী দেবীর আরাধনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঘুরে ভক্তরা দেবীর চরণে অর্পণ করছেন পুষ্পাঞ্জলি। রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে বাদ্যের সঙ্গে চলে দেবীর আরতি। গুলশান-বনানী সর্বজনীন মন্দিরে পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে। বসুন্ধরা সর্বজনীন পূজা মণ্ডপে ধূপতি নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব

প্রকাশের সময় : ০৯:১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬