Dhaka ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসীম হতাশা

রাবেয়া লিপি
  • প্রকাশের সময় : ১২:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 9

একখন্ড মেঘ আমার দারে
অধর ছুঁয়ে যায় চাদের মিলন প্রহরে
কত কথা কত স্মৃতি রয়ে গেলো
অপূর্ন কিছু কথা জমে থাকলো মনে,

এখনো অপেক্ষায় থাকি গোধূলি লগ্নে
যেখানে বাস্তবতা আর স্বপ্নের মাঝে।

একটা ক্ষীণ দাগ টানা আছে
আমি হারিয়ে যাই কোন এক নিদিষ্ট সময়ের ভাঁজে,
তোমার হাসি আর আমার নীরবতা মিলবে একসাথে।

একাকীত্বের রুক্ষ গাছে বেঁধে গেছে
আমার হৃদয়
ছিন্ন – বিছিন্ন স্বপ্ন গুলো ঝুলে থাকে শুকনো
পাতার মত,
রাত নামলেই তারা কাঁদে নিঃশব্দে – আর্তনাদে।

চন্দ্র কলার পূনির্মা আমার কাছে বাঁধা নিয়ম
স্থলের সবকিছু আছে প্রকৃতির পালন – লালন,
সময়ের টানা পোড়েনে জন্মের বাঁধন।

আর তুমি নিয়ম করেই—
যেন বসন্তের গোপন সুগন্ধ
যাকে চোখে দেখা যায় না
কিন্তু অনুভব করা যায় শিউলি ঝরা ভোরের মত নীরবে।

আমার ভেতরের নদীটা এখন দিক হারানো
জোয়ার আসে না ভাটা থামে না,
শুধু কাটা মাটির গন্ধে ভিজে থাকে স্মৃতির তীর।

প্রকৃতি দিয়ে চলে প্রেমময় জীবন
মানুষ পোষ মানেনি প্রকৃতির মতন,
তুমি কি তবে আকাশের চেয়ে ও
দুরের কোন নক্ষত্র?

যার আলো এসে ছুঁয়ে যায় হৃদয়
যার রূপ চোখে ধরা দেয় না কখনো,
যার দীপ্ত চোখে ধরা পড়ে না
কিন্তু হৃদয়ের কোনে নীরবে জ্বলে।

বুকের ভেতর ঝড় ওঠে
শরীর ভীষণ ক্লান্তি — ছেয়ে যায়
মনে হয় ক্রমশ
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।

অগোছালো জীবনের
তুমিই অবশিষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অসীম হতাশা

প্রকাশের সময় : ১২:৪৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

একখন্ড মেঘ আমার দারে
অধর ছুঁয়ে যায় চাদের মিলন প্রহরে
কত কথা কত স্মৃতি রয়ে গেলো
অপূর্ন কিছু কথা জমে থাকলো মনে,

এখনো অপেক্ষায় থাকি গোধূলি লগ্নে
যেখানে বাস্তবতা আর স্বপ্নের মাঝে।

একটা ক্ষীণ দাগ টানা আছে
আমি হারিয়ে যাই কোন এক নিদিষ্ট সময়ের ভাঁজে,
তোমার হাসি আর আমার নীরবতা মিলবে একসাথে।

একাকীত্বের রুক্ষ গাছে বেঁধে গেছে
আমার হৃদয়
ছিন্ন – বিছিন্ন স্বপ্ন গুলো ঝুলে থাকে শুকনো
পাতার মত,
রাত নামলেই তারা কাঁদে নিঃশব্দে – আর্তনাদে।

চন্দ্র কলার পূনির্মা আমার কাছে বাঁধা নিয়ম
স্থলের সবকিছু আছে প্রকৃতির পালন – লালন,
সময়ের টানা পোড়েনে জন্মের বাঁধন।

আর তুমি নিয়ম করেই—
যেন বসন্তের গোপন সুগন্ধ
যাকে চোখে দেখা যায় না
কিন্তু অনুভব করা যায় শিউলি ঝরা ভোরের মত নীরবে।

আমার ভেতরের নদীটা এখন দিক হারানো
জোয়ার আসে না ভাটা থামে না,
শুধু কাটা মাটির গন্ধে ভিজে থাকে স্মৃতির তীর।

প্রকৃতি দিয়ে চলে প্রেমময় জীবন
মানুষ পোষ মানেনি প্রকৃতির মতন,
তুমি কি তবে আকাশের চেয়ে ও
দুরের কোন নক্ষত্র?

যার আলো এসে ছুঁয়ে যায় হৃদয়
যার রূপ চোখে ধরা দেয় না কখনো,
যার দীপ্ত চোখে ধরা পড়ে না
কিন্তু হৃদয়ের কোনে নীরবে জ্বলে।

বুকের ভেতর ঝড় ওঠে
শরীর ভীষণ ক্লান্তি — ছেয়ে যায়
মনে হয় ক্রমশ
মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।

অগোছালো জীবনের
তুমিই অবশিষ্ট।