কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১০:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 7
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নম্বর মালিয়াট ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের তত্ত্বিপুর বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নম্বর মালিয়াট ইউনিয়ন শাখার আমির আহসান হাবীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার আমির মো. আব্দুল হক, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, তাঁর বরাদ্দ করা সব উন্নয়নমূলক কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















