Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 7

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার শিকজান বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আদর ফকিরের দোকানে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, তালিকাভুক্ত কার্ডধারীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন। প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। সঠিক মাপে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

চাল বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন খাদ্যবান্ধব কর্মসূচির ট্যাগ কর্মকর্তা মো. মোশাররফ হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ডিলার আদর ফকির জানান, তাঁর অধীনে মোট ৫৫৭ জন কার্ডধারী রয়েছেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করা হবে।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণের ফলে নিম্নআয়ের মানুষ উপকৃত হচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ

প্রকাশের সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬