কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ
- প্রকাশের সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 7
ঝিনাইদহের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ সভা ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টার পর সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন ঢাকার তথ্য অধিদপ্তরের পিআইডি মিলনায়তন থেকে ভার্চ্যুয়াল সভার মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। উপজেলার বারবাজার, সুন্দরপুর-দুর্গাপুর ও জামাল ইউনিয়নের ১২ জন তথ্য সংগ্রহকারী এবং তিনজন তত্ত্বাবধায়কের মধ্যে এসব ট্যাব বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, সমবায় কর্মকর্তা রাশিদুল ইসলাম, বিএনপি নেতা তবিবর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন ও রেজাউল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।





















