Dhaka ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 11

রাজবাড়ীর কালুখালীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাইমারি এডুকেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজয় কুমার বসু। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য দেন।

সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা, স্বেচ্ছাসেবক ও পাহারাদার নিয়োগ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ এবং প্রতিমা বিসর্জনের সময় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং উপজেলার সব পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছর কালুখালী উপজেলার সাতটি ইউনিয়নের ৫৫টি মন্দির ও পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের সময় : ০৯:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬