Dhaka ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে নতুন পলিসি সংসদে গেলে ইসলামবিরোধী আইনে সমর্থন দেব না: মির্জা ফয়সল আমিন বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড ভাঙলেন চাষি রাজবাড়ীতে রোহান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ৩ বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী খৈয়ম মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা: হুমায়ুন কবির সব বিভাগে বৃষ্টির আভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা সুপারিশপ্রাপ্ত বিচারকদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 28
নওগাঁর মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট (Tapentadol Tablets) ও মাদক বিক্রির নগদ টাকাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলার ০৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের মসজিদের দক্ষিণ পাশের আমবাগানে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট খুচরা বিক্রির প্রাক্কালে হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মান্দার বড়পই উপজেলা গেইট এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মো. মাহমুদুল হক (৪৫), চকরামাকান্ত পূর্বপাড়া এলাকার মৃত আইনুদ্দিন প্রামাণিকের ছেলে মো. সুজন হোসেন (২৭), বড়পই উত্তরপাড়া এলাকার মো. তৌহিদুল ইসলামের ছেলে মো. আব্দুল হাকিম (২৪) এবং একই এলাকার মো. খোয়াজ হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন (৩৫)। তারা পরস্পর যোগসাজশে এলাকায় দীর্ঘদিন ধরে খুচরা মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে পুলিশ জানায়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়। গত ৯ অক্টোবর রাত আটটা ৫০ মিনিটের দিকে জব্দতালিকা মূলে এসব আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬