গুরুত্বপূর্ণ সংবাদ:
ফরিদা ইয়াসমিন স্মৃতির কবিতা ‘অরণ্য’
ফরিদা ইয়াসমিন স্মৃতি
- প্রকাশের সময় : ১২:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
- / 5
ওর নাম অরণ্য
না-কোন বন- বাদার নয়
নয় কোন গোলাপ কানন
নয় কোন সদৃশ্য চা- এর বাগান।
বাবা ওর বনমালী বনের মালিক নয়,
থর থর হাতে ওর চায়ের কাপ
বয়স ওর ছয়।
ও নেশার সেবা করে জনতার।
খালি দুটি পা কাপন তোলে কাকরে
ছোট দুটি হাত ঢেউ তোলে চায়ের কাপে
দেরি হলে মালিকের ধমক খায়,
ছুটতে গিয়ে হোচট তার নিত্য তালিকায়।
ভাঙা পেয়ালার কাঁচের মতো টুকরো কচি শরীর ,
শরীরের সীমানা জুড়ে রয়েছে শুধু রেখা অপুষ্টির।
ক্লান্তি নেই, ওর দিনরাত্রি নেই
শুধুই ছুটে চলা,
ওর পেশা যেন তাই শুধুই হুকুম মানা।
জীবনের প্রয়োজনে পিতার হাতে হাত,
গায়ে তার মলিন পোশাক
অনাহারে দিনাতিপাত।
Tag :



















