Dhaka ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 35

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজবাড়ীতে পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কল্যাণ চৌধুরী।

সভায় আরও বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি চৌধুরী আহসানুল করিম, জেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী আহসান হাবীব, ডা. এ ওয়াহিদ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আঞ্জুমান আরা ও শিক্ষক নাসরিন আক্তার।

বক্তারা বলেন, একসময় শিক্ষা অঙ্গনে ভীতিকর পরিবেশ ছিল, এখন চলছে অনুপ্রেরণার যুগ। বর্তমান বাজার ব্যবস্থায় শিক্ষকদের যে বেতন দেওয়া হয়, তা যথেষ্ট নয়। তবে শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। শিক্ষকতা একটি মহৎ পেশা। সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে শিক্ষকদের দায়িত্ব পালন করে যেতে হবে।

আলোচনা শেষে জেলার পাঁচজন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন—কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মাদ আবদুল হামিদ খান, রাজবাড়ী শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, বালিয়াকান্দী উপজেলার জঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া ইসলাম, সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা এবং পাংশা উপজেলার পারডেমনামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদাজ জাকিয়া।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত

প্রকাশের সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬