Dhaka ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একজন ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী কালুখালীর সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে আনিস মোল্লার মনোনয়ন ফরম সংগ্রহ তুমি কাছে এলে নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে পত্নীতলায় অবৈধ ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা নওগাঁর ধামইরহাটে ছাগলে করলা ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে রাড্ডাকাণ্ডে রফিকুল ইসলাম জিন্নাহ গ্রেফতার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী ৬ মুসলিম দেশ: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাড়ে ৬ লাখ জেলে পরিবার পাচ্ছে ১৬৫৭ মেট্রিক টন চাল

কালুখালীর সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে আনিস মোল্লার মনোনয়ন ফরম সংগ্রহ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 6
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কালুখালী উপজেলা কৃষক দলের সভাপতি মো. আনিসুর রহমান (আনিস মোল্লা)।
গত ২ অক্টোবর সন্ধ্যায় কালুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আনিস মোল্লা জানান, তিনি দীর্ঘকাল ধরে সাওরাইল ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। দলীয় মনোনয়ন পেলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের অবহেলিত খাতের সার্বিক উন্নয়নে সচেষ্ট থাকবেন।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সহযোগিতাকে সঙ্গে নিয়ে নির্বাচনী ময়দানে কাজ করতে চান তিনি। ইউনিয়নের জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।
দলীয় প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হলে সাওরাইল ইউনিয়নে দলীয় কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করা হবে বলে জানান এই বিএনপি নেতা।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর সাওরাইল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে আনিস মোল্লার মনোনয়ন ফরম সংগ্রহ

প্রকাশের সময় : ০২:৫১:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬