Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 5

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ২০ এর নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের স্পিডস্টার নাহিদ রানা। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে নিলামে আছেন নাহিদ রানাই। এছাড়া সরাসরি চুক্তিতে আগেই লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে টেনেছে সানরাইজার্স ইস্টার্ন কেইপ।

সব মিলিয়ে এসএ২০ এর নিলামে রাখা হয়েছে ১৫৬ জন ক্রিকেটারকে। বাংলাদেশ থেকে আছেন কেবল নাহিদ রানাই। এছাড়া আফগানিস্তান থেকে আছেন ৫ জন ক্রিকেটার – সেদিকউল্লাহ আতাল, ফজলহক ফারুকী, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী এবং এএম গাজানফার।

নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় মিলিয়ন র‍্যান্ড। যা বাংলাদেশি টাকায় ১ কোটি ১১ লাখ টাকার চেয়েও বেশি। এসএ২০ এর নিলাম থেকে দল পেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন রানা। এর আগে সানরাইজার্স সরাসরি সাইনিংয়ে দলে টেনেছে রিশাদ হোসেনকে। গত আসরে ডারবান সুপারজায়ান্টস তাইজুল ইসলামকে দলে নিলেও খেলতে পারেননি তাইজুল।

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে এসএ২০ এর নিলাম। টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ১৭ জানুয়ারি।

৬ দলের টুর্নামেন্টে অংশ নেবে জোবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, সানরাইজার্স ইস্টার্ন কেইপ, এমআই কেপটাউন, ডারবান সুপারজায়ান্টস এবং প্রিটোরিয়া ক্যাপিটালস। এর মধ্যে পার্ল এবং ডারবানের স্কোয়াড নিলামের আগেই পরিপূর্ণ হয়ে গেছে। নিলাম থেকে দল সাজাবে বাকি ৪ দল।

এসএ২০ এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেইপ। ৩বার শিরোপা জিতে টুর্নামেন্টের সফলতম দল তারা। এছাড়া এমআই কেপটাউন একবার শিরোপা জিতেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা

প্রকাশের সময় : ০৫:৪৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬