Dhaka ১০:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান ৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার, ৩৯৬ পদ সৃজন ট্রাম্প-শি বৈঠক: উত্তেজনা কমলেও কাটেনি অবিশ্বাস ‘২ কোটি দেন, সব সই করে দেব’-পিডিবির নির্বাহী প্রকৌশলী

মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 8

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর থানার গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলুপাড়া গোয়ালদার পুকুরের দক্ষিণ পাশে আমবাগানে অভিযান চালায়।

এ সময় বিজিবি সদস্যরা এক চোরাকারবারিকে ধাওয়া করলে সে একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ এবং সবুজ পলিথিনে মোড়ানো একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও এসকাফ সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৫৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬