Dhaka ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান ৪৪ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার, ৩৯৬ পদ সৃজন ট্রাম্প-শি বৈঠক: উত্তেজনা কমলেও কাটেনি অবিশ্বাস ‘২ কোটি দেন, সব সই করে দেব’-পিডিবির নির্বাহী প্রকৌশলী

নওগাঁয় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

নওগাঁয় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশ সুপারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিভিন্ন ক্যাডারে কর্মরত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণের অংশ হিসেবে নওগাঁ জেলা পুলিশে আসেন। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পরে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জনবান্ধব পুলিশিং, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬