Dhaka ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 23

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে ওহিদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে ওহিদুল ইসলাম নিজের ড্রাগন ফলের বাগানে কাজ করতে যান। বাগান সুরক্ষায় দেওয়া জালে পেঁচিয়ে থাকা একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।

ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বিকেলে তাঁর মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার নওদা গ্রামে ওহিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রকাশের সময় : ১০:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬