Dhaka ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত, শিশুকন্যা গুরুতর আহত অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি দুটি হ্যান্ডেল চেইন, ২৫ ফুট দড়ি, একটি টর্চলাইট এবং একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল পোরশা থানা এলাকায় টহল ও অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছে কয়েকজন ব্যক্তি রাস্তায় দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয়ভাবে তারা কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন, দড়ি ও টর্চলাইট উদ্ধার করা হয়। দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে নিবন্ধনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশা উপজেলার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

প্রকাশের সময় : ০৪:১৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬