Dhaka ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ড: ঘটনার দিন তুহিনের গতিবিধি জানালেন মা আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের ছেলেসহ নিহত ৪ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার অপেক্ষায় তিতাসের আরেক কূপের গ্যাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ইসরাইলকে ৬০ হাজার ভারী বোমা দেওয়ার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত: রুমিন ফারহানা

অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

প্রথমবারের মতো এশিয়ান গেমসে হকি খেলতে নেমেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী হকি দল। রোববার সকালে জাপানের কাওয়াসাকি সুকো স্টেডিয়ামে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে চীন। প্রথম কোয়ার্টারেই চার গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও তিন গোল করে বিরতিতে ৭-০ ব্যবধানে এগিয়ে যায় চীন।

তৃতীয় কোয়ার্টারে আরও চার গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় চীনের মেয়েরা। শেষ কোয়ার্টারে বাংলাদেশ আরও দুই গোল হজম করলে ১৩-০ গোলের বড় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়।

এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারলেও বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী হকি দল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের

প্রকাশের সময় : ০১:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬