Dhaka ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত, শিশুকন্যা গুরুতর আহত অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত, শিশুকন্যা গুরুতর আহত

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 14

নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর সাত বছরের শিশুকন্যা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে নওগাঁ শহর থেকে অটোরিকশাযোগে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন রাশেদুজ্জামান। হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদুজ্জামানের মৃত্যু হয়। তাঁর সাত বছরের মেয়ে রুমাইসা জামান গুরুতর আহত হয়। তবে তাঁর স্ত্রী অক্ষত রয়েছেন।

নওগাঁ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, ‘রাশেদুজ্জামান একজন অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তাঁর এই অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।’ তিনি জানান, রাশেদুজ্জামানের স্ত্রী সুস্থ থাকলেও শিশুকন্যা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় মামলা হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করা হয়েছে এবং চালককে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত, শিশুকন্যা গুরুতর আহত

প্রকাশের সময় : ০৪:১৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬