রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

সার বরাদ্দ বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 13

২০২৬ সালের সার ডিলার নীতিমালা অনুযায়ী সার বরাদ্দ ও উত্তোলনের সুযোগ নিশ্চিত করার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছেন বিএডিসি সার ডিলাররা। ডিসেম্বর মাসের সার বরাদ্দ ও উত্তোলনের ওপর আরোপিত মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

রবিবার দুপুরে বিএডিসি সার ডিলার অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিএডিসির সার ডিলাররা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের রাজবাড়ী জেলা শাখার সভাপতি জাহিদুল আমিন ফিরোজ, সহসভাপতি মো. আমিরুল ইসলাম পান্না, সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক, উপদেষ্টা রফিকুল ইসলাম মিন্টু ও আব্দুল জলিল মণ্ডল এবং মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ২০২৬ সালের সার ডিলার নীতিমালার মাধ্যমে সরকার যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে। নতুন নীতিমালায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের মধ্যে আলাদা কোনো শ্রেণিবিভাগ না রেখে সবাইকে সরকারি সার ডিলার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রাখা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা জামানতের টাকাও জমা দিয়েছেন। কিন্তু হঠাৎ করে অদৃশ্য শক্তি ও অপকৌশলের মাধ্যমে মৌখিকভাবে সার বরাদ্দ ও উত্তোলন স্থগিত করা হয়েছে।

তাঁরা আরও বলেন, এ সিদ্ধান্তের কারণে ডিলাররা সংকটে পড়েছেন। দ্রুত এ মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ২০২৬ সালের সার ডিলার নীতিমালা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নীতিমালা অনুযায়ী সব ডিলারের মধ্যে সমহারে সার বরাদ্দ এবং উত্তোলনের সুযোগ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে ডিসেম্বর মাসে ইউরিয়াসহ সব ধরনের সার বরাদ্দ ও উত্তোলন নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ডিলাররা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সার বরাদ্দ বন্ধের প্রতিবাদে রাজবাড়ীতে বিএডিসি ডিলারদের মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬