টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি

- প্রকাশের সময় : ০৮:০০:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 6

- দীর্ঘ ২১ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার।
- বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু কীর্তি মুশফিকের দখলে।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — দীর্ঘ ২১ বছরেরও বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার। ব্যাট হাতে ধারাবাহিকতা, উইকেটের পেছনে নির্ভরতা আর নেতৃত্বে নানা অর্জন— সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের অবস্থান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। দীর্ঘ পথচলায় একের পর এক রেকর্ডও গড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।
প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি
বিশেষ করে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু কীর্তি মুশফিকের দখলে। এই সংস্করণ থেকে বিদায়ের বিষয়টি নিশ্চিত হওয়ার ক্ষণে তার অর্জনের খাতা খুললে সামনে আসে নানা পরিসংখ্যান ও স্মরণীয় অধ্যায়।
টেস্টে ম্যাচ ও রানের শীর্ষে
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার রেকর্ড মুশফিকের। দীর্ঘ ক্যারিয়ারে ১০৮টি ম্যাচ খেলেছেন তিনি। ৮৪ টেস্ট নিয়ে এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুমিনুল হক।
ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন
রানের হিসাবেও সবার ওপরে মুশফিক। ১০৮ টেস্টে ৩৮.৮০ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের হয়ে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়া প্রথম ব্যাটারও তিনি। তার ধারেকাছে নেই আর কেউ। দুইয়ে থাকা মুমিনুলের রান ৫ হাজার ৩১২।
সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে অনন্য
টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক মুশফিক। ১৩টি শতক নিয়ে তার পরেই রয়েছেন মুমিনুল।





















