শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিউজিল্যান্ডের পেসারদের দাপটে বিপর্যস্ত ভারত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
নিউজিল্যান্ডের পেসারদের দাপটে বিপর্যস্ত ভারত
📌 এক নজরে মূল তথ্য:

  • ক্রাইস্টচার্চের উইকেট পেসারদের জন্য যথেষ্ট সহায়ক।
  • শনিবার হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ক্রাইস্টচার্চের উইকেট পেসারদের জন্য যথেষ্ট সহায়ক। বল কখনো লাফিয়ে উঠছে, কখনো সিম মুভমেন্টে বিভ্রান্ত করছে ব্যাটসম্যানদের। কিন্তু একই উইকেটে দুই দলের ব্যাটিংয়ের চিত্র একেবারেই ভিন্ন। নিউজিল্যান্ডের শেষ পাঁচ ব্যাটসম্যান যেখানে যোগ করেছেন ১১০ রান, সেখানে ভারতের প্রথম পাঁচ উইকেটই পড়ে গেছে ১০৪ রানের মধ্যে। দ্বিতীয় দিন শেষেই ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ অনেকটা নিজেদের হাতে নিয়ে নিয়েছে নিউজিল্যান্ড।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

শনিবার হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬ রান। প্রথম ইনিংসে এখনো ২৪০ রানে পিছিয়ে শুভমান গিলের দল। চার উইকেট হাতে নিয়ে ফলোঅন এড়াতেই আরও ৪১ রান করতে হবে ভারতকে।

দিনের শুরুতে অবশ্য ভারতের সামনে সুযোগ ছিল নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে দেওয়ার। আগের দিনের ৫ উইকেটে ২৪৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামা স্বাগতিকেরা শুরুতেই হারায় গ্লেন ফিলিপসকে। রাতের অপরাজিত সংগ্রহের সঙ্গে কোনো রান যোগ করার আগেই অংশুল কাম্বোজের দুর্দান্ত এক বলে আউট হন তিনি।

তবে ফিলিপসের বিদায়ে তৈরি হওয়া চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারত। টম ব্লান্ডেলের নেতৃত্বে নিউজিল্যান্ডের নিচের সারির ব্যাটসম্যানরা ধীরে ধীরে সংগ্রহ বাড়িয়েছেন। সপ্তম, অষ্টম ও নবম উইকেটে যথাক্রমে ৪৪, ৩৩ ও ৪২ রানের জুটি গড়ে স্বাগতিকরা। এর মধ্যে ম্যাট হেনরির তিনটি ক্যাচ ছেড়ে নিউজিল্যান্ডকে বাড়তি রান করার সুযোগও দিয়েছেন ভারতীয় ফিল্ডাররা।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণ ও মূল্যায়ন

আকাশ দীপ শেষ পর্যন্ত পাঁচ উইকেট পেলেও সতীর্থদের ব্যর্থতায় তার সাফল্যের উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়েছে। অন্যদিকে যশপ্রীত বুমরা ছিলেন যথেষ্ট নিয়ন্ত্রিত, ওভারপ্রতি দুই রানেরও কম দিয়েছেন। কিন্তু উইকেটের দেখা পাননি। টেস্ট ক্রিকেটে টানা ৪৫ ওভার ২ বল উইকেটশূন্য থাকার অভিজ্ঞতা হলো তার, যা ক্যারিয়ারে দ্বিতীয় দীর্ঘতম।

ভারতের বোলাররাও উইকেট থেকে সুইং, সিম মুভমেন্ট ও বাড়তি বাউন্স পেয়েছেন। তবে ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল রাখতে না পারায় সেই সুবিধার পুরোটা কাজে লাগাতে পারেননি। মাঝেমধ্যেই আলগা বল পেয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশেষ করে শেষদিকের ব্যাটসম্যানদের রান করার সুযোগ দেওয়ার খেসারত দিতে হয়েছে সফরকারীদের।

অথচ ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের পেসারদের কাছ থেকে তেমন কোনো ছাড় পায়নি ভারত। প্রথম ওভারেই ম্যাট হেনরির অসাধারণ এক বলে বোল্ড হন যশস্বী জয়সোয়াল। রাউন্ড দ্য উইকেট থেকে করা বলটি অ্যাঙ্গেলের বিপরীতে সিম মুভমেন্টে অফ স্টাম্পের ওপরের অংশে আঘাত করে। রানের খাতা খোলার আগেই ফিরতে হয় ভারতীয় ওপেনারকে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিউজিল্যান্ডের পেসারদের দাপটে বিপর্যস্ত ভারত

প্রকাশের সময় : ০২:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬