শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ মাকে দেখতে চেয়েছিল, শেষ পর্যন্ত তূর্যের মরদেহই গেল কারাগারে টাইমের সেরা ছবির তালিকায় এনজোর লাথিতে শূন্যে থাকা কুবারসি বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো শিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রী ১৫ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ লায়ন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা মেসির ১০ নম্বর জার্সি কেন এখনই কাউকে দিতে চান না তেভেজ দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 4
বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো
📌 এক নজরে মূল তথ্য:

  • ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য এখন কোন বিষয়টি কষ্টের কিংবা মেনে নেওয়া কঠিন।
  • ‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে এর কারণ ব্যাখ্যায় রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ব্রাজিলিয়ান ফুটবলপ্রেমীদের জন্য এখন কোন বিষয়টি কষ্টের কিংবা মেনে নেওয়া কঠিন? রোনালদো নাজারিওর মতে, মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা যখন ব্রাজিলকে ছাপিয়ে যায়। ব্রাজিল জাতীয় দলের চেয়েও এখন আর্জেন্টিনা বেশি লড়াকু আর সেই বিষয়টি ‘আমাদের জন্য কষ্টের’ বলে মন্তব্য করেন কিংবদন্তি।রোনালদো নাজারিও সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন। তাঁর সময়ে সর্বশেষ বিশ্বকাপ জেতে ব্রাজিল। সেটা ২৪ বছর আগে ২০০২ বিশ্বকাপে। তার পর থেকে এই সময়ের মধ্যে ব্রাজিল সর্বোচ্চ সেমিফাইনালে উঠেছে বিশ্বকাপে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কেন ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জিততে পারছে না?

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে এর কারণ ব্যাখ্যায় রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’বিশ্বকাপে ব্রাজিল সব সময়ই ফেবারিট—কথাটা বহু বছর ধরে স্বীকৃত সত্য হিসেবে সবাই মেনে নিলেও রোনালদো মনে করেন এখনকার পরিস্থিতি তেমন নয়। সর্বশেষবার চ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিটি আসরেই ইউরোপিয়ান দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এ বছর বিশ্বকাপে যেমন শেষ ষোলো থেকে বিদায় নেয় নরওয়ের কাছে হেরে। বিশ্বকাপে ব্রাজিল কি এখন সত্যিই ফেবারিট হিসেবে মাঠে নামে?

দুবার বিশ্বকাপজয়ী রোনালদো বিশ্বকাপে ব্রাজিলকে আর ফেবারিট মনে করেন না। শুনুন তাঁর মুখেই, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

মেসিও ৮০ গোল করা ‘সবচেয়ে দামি’ দল মায়ামির বিদায় ঠেকাতে পারলেন না

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

কিন্তু রোনালদোর সময়ের ব্রাজিলকে ভয় পেত সব দলই। তারকায় ঠাসা, খেলায় চোখধাঁধানো বলতে যা বোঝায় আর কি! বেঞ্চে বসে দেখেছেন রোমারিও-বেবেতোদের ’৯৪ বিশ্বকাপ জয়। চার বছর পর রিভালদো-কাফুদের সঙ্গে খেলেন ফাইনালে। এরপর ২০০২ সালে রোনালদিনিও-রিভালদোদের সঙ্গে জেতেন বিশ্বকাপ। সর্বোচ্চ ৮ গোল করেন সেবারের বিশ্বকাপে।

২০০২ ব্রাজিল জাতীয় দল। আমরা যে কাউকে হারাতে পারতাম।ক্যারিয়ারে যেসব দলে খেলেছেন তার মধ্যে কোনটি সেরা—প্রশ্নের উত্তরে রোনালদো নাজারিও

শুধু ব্রাজিল কেন, ক্লাব ক্যারিয়ারেও তারকায় ঠাসা দলগুলোয় খেলেছেন রোনালদো। ইন্টার মিলানে তাঁর সময়ে ছিলেন রবার্তো বাজ্জো, ক্রিস্টিয়ান ভিয়েরি, ডিয়েগো সিমিওনেরা। রিয়াল মাদ্রিদে ছিল রীতিমতো ‘নক্ষত্রপুঞ্জ’। জিনেদিন জিদান, লুইস ফিগো, রাউল গঞ্জালেস, রবার্তো কার্লোস, ডেভিড বেকহামদের নিয়ে গড়া সে দল রিয়ালের প্রথম ‘গ্যালাকটিকোস।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিশ্বকাপ জেতার ক্ষমতা আর নেই ব্রাজিলের, বলছেন রোনালদো

প্রকাশের সময় : ০১:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬