শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 5
বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত
📌 এক নজরে মূল তথ্য:

  • ওয়েলিংটনে ড্র হয়েছে প্রথম টেস্ট।
  • তবে এই চাপের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ওয়েলিংটনে ড্র হয়েছে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে কি তাহলে আজ সিরিজ জয়ের দ্বারটা খুলে ফেলল নিউজিল্যান্ড?প্রশ্নটি উঠছে ক্রাইস্টচার্চ টেস্টে স্কোরবোর্ড দেখে। ৫ উইকেটে ২৪৬ রানে প্রথম দিন শেষ করা নিউজিল্যান্ড আজ আরও ১১০ রান যোগ করে অলআউট হয় প্রথম ইনিংসে। ৩৫৬ রান স্কোরবোর্ডে জমা রেখে ভারতের ব্যাটসম্যানদের ওপর তারপর স্রেফ ঝড় বইয়ে দেন নিউজিল্যান্ডের চার পেসার। ৬ উইকেটে ১১৬ রানে দ্বিতীয় দিন শেষ করা ভারতের সব উইকেটই নিয়েছেন পেসাররা। এখনো ২৪০ রানে পিছিয়ে থাকা ভারত এই টেস্টে ভীষণ চাপে পড়েছে।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

তবে এই চাপের শুরুটা হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের সময়। আগের দিন ১৯ ওভার বোলিং করে উইকেটশূন্য থাকা ভারতের পেসার যশপ্রীত বুমরা আজ আরও ৭ ওভার বোলিং করেও উইকেট পাননি। ছন্দ, গতি ও লাইন–লেংথ হারানো এই (২৬–৬–৪৯–০) বুমরাকে এর আগে কখনো দেখা গিয়েছে কি?

টেস্টে এক ইনিংসে এর চেয়ে বেশি ওভার বোলিং করে আগে কখনোই উইকেটশূন্য ছিলেন না বুমরা। তবে তাঁর ৫৪ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে আগেও এমন দুটি ঘটনা ঘটেছে। ২০২১ সাউদাম্পটন টেস্টে এই কিউইদের বিপক্ষেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারে বুমরা ২৬ ওভার বল করে উইকেট পাননি। একই বছর লর্ডস টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৬ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন। তবে বুমরার নিজের ছায়া হয়ে থাকার দিনে ৫ উইকেট নিয়েছেন ভারতের আরেক পেসার আকাশ দীপ। ভারতের পঞ্চম পেসার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে ৫ উইকেট নিলেন।ভারতের প্রথম ইনিংসে পতনের শুরুটা যশস্বী জয়সোয়ালকে দিয়ে। ৬ বল খেলে প্রথম ওভারেই শূন্য রানে আউট হন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন জয়সোয়াল। আগের রেকর্ডটি ছিল বিরাট কোহলির (৭)।

দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ: টেস্ট ইতিহাসেই কি সবচেয়ে একতরফা লড়াই

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

লোকেশ রাহুল (২৫), দেবদূত পাড়িক্কাল (২১), শুবমান গিল (১৭) ও ঋষভ পন্ত (২৩) ভালো শুরু পেয়েও ক্রিজে থাকতে পারেননি। একটি ছক্কা মেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন পন্ত। বেন স্টোকসের ৮৮ ছক্কা পেছনে ফেলা পন্তের ছক্কা এখন ৮৯টি। কাইল জেমিসন ও জ্যাকব ডাফি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট ম্যাট হেনরি ও নাথান স্মিথের।

ইতিহাস বলছে, নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে ষষ্ঠ উইকেটের পতনের পর ভারত সর্বোচ্চ ২১৯ রান যোগ করতে পেরেছে। সেটি ১৯৯০ সালে অকল্যান্ড টেস্টে—৬ উইকেটে ২৬৩ থেকে ৪৮২ রানে অলআউট। ক্রাইস্টচার্চেও ভারত কি এমন কিছু করতে পারবে?সম্ভবত না। ৭ রানে ক্রিজের এক প্রান্ত আগলে রেখেছেন ধ্রুব জুরেল। বাকি চার উইকেটের কেউই স্বীকৃত ব্যাটসম্যান নন।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুমরা আর বুমরা নেই, জয়সোয়ালের শূন্যের রেকর্ড, ধুঁকছে ভারত

প্রকাশের সময় : ০২:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬