মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাঈদ খোকনের আইনজীবীকে হেনস্তা, অনুচিত বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ ৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স ‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেওয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর অভিনেতা সোহেল খান আর নেই

৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 5
৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড
📌 এক নজরে মূল তথ্য:

  • চারের চেয়ে ছক্কা বেশি।
  • ক্রিস গেইলকে টপকে ছেলেদের স্বীকৃত টি–টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এখন প্রিয়াংশুর এই ১৮১।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ৬৮ বলে ১৮১। চারের চেয়ে ছক্কা বেশি! প্রিয়াংশু আর্যর এটা অবশ্য সবচেয়ে বড় সামর্থ্য। অনায়াসে ছক্কা মারতে পারেন। সেই ছক্কাবাজির ফলেই ইন্দোরে আজ দালি কলেজ মাঠে নতুন ইতিহাস দেখলেন দর্শক।সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর মুখোমুখি হয়েছিল দিল্লি। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা দিল্লির হয়ে রীতিমতো তাণ্ডব চালান প্রিয়াংশু। ২৬৬.১৭ স্ট্রাইক রেটে ১৮১ রানের ইনিংসটি সাজান ১৯ ছক্কায়। চার মাত্র ৭টি। অর্থা শুধু বাউন্ডারি থেকেই এসেছে ১৪২ রান! পাওয়ারপ্লেতেই মেরেছেন ৮ ছক্কা।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

ক্রিস গেইলকে টপকে ছেলেদের স্বীকৃত টি–টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস এখন প্রিয়াংশুর এই ১৮১। সর্বোচ্চ রানের রেকর্ডটি হয় গত মাসেই। সিএসএ টি–টুয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে গত ২ অক্টোবর নাইটসদের বিপক্ষে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেন টাইটানসের লুয়ান ড্রে প্রিটোরিয়াস।বিশ্ব রেকর্ড গড়তে না পারলেও ভারতের ব্যাটসম্যানদের মধ্যে এ সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ওপেনার প্রিয়াংশু। মনিমরন সিদ্ধার্থের বলে ক্যাচ দিয়ে প্রিটোরিয়াসের বিশ্ব রেকর্ড থেকে ৭ রান দূরে থাকতে আউট হন।

১৮১ রানের ইনিংসটি খেলার পথে প্রিয়াংশু পেছনে ফেলেছেন ২০১৩ আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে বেঙ্গালুরুর হয়ে গেইলের সেই ১৭৫* রানের দানবীয় ইনিংসকে।১৮ বলে ফিফটির পর ৩৬ বলে ক্যারিয়ারের তৃতীয় টি–টুয়েন্টি সেঞ্চুরি পান প্রিয়াংশু। পরবর্তী ২৪ বলে পাড়ি দেন ১৫০ রানের কোটা। ছক্কা মারায় অবশ্য ফিন অ্যালেনের বিশ্ব রেকর্ড ছুঁয়েছেন প্রিয়াংশু। গত বছর যুক্তরাষ্ট্র্রে মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ১৫১ রান করার পথে কিউই ওপেনার অ্যালেনও ছক্কা মেরেছিলেন ১৯টি।

এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে

কৌশল ও দলগত বিশ্লেষণ

তামিলনাড়ুর বোলার সিদ্ধার্থকে পরপর দুই বলে চার ও ছক্কা মেরে গেইলের ১৭৫* রান পেরিয়ে যান প্রিয়াংশু। টি-টুয়েন্টিতে প্রায় ১৩ বছর সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ধরে রেখেছিলেন গেইল, যা গত মাসে ভেঙে দেন প্রিটোরিয়াস। ২০২১ সালে কিরণ নবগিরের ৭৬ বলে ১৬২ রানের রেকর্ড ভেঙে কোনো ভারতীয় ক্রিকেটারের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি গড়েন প্রিয়াংশু। তাঁর এ ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২৭৫ রান তোলে দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।চলতি বছর আগস্টে দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লির হয়ে নর্থ দিল্লির বিপক্ষে বাঁহাতি স্পিনার মনন ভরদ্বাজের বলে ৬ বলে ৬টি ছক্কা মারেন প্রিয়াংশু। ২০২৫ ও ২০২৬ আইপিএলে খেলেছেন পাঞ্জাব কিংস ইলেভেনের হয়ে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬৮ বলে ১৮১ রান, ৭ চার, ১৯ ছক্কা: টি–টুয়েন্টিতে ভারতীয় ওপেনারের রেকর্ড

প্রকাশের সময় : ০১:৩০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬