সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

মান্দায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 5

নওগাঁর মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে প্রসাদপুর-চকগোপাল সড়কে এ অভিযান চালানো হয়। স্থানীয় মো. মামুনের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে পুলিশ।

আটক আল আমিন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. সোহেল রানার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মান্দা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. নাজমুল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানে আল আমিনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মান্দায় পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬