সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
টেস্ট চ্যাম্পিয়নশিপ: নিউজিল্যান্ড-ভারত ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা

টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে—এ কেমন কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / 17
টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে—এ কেমন কোপা আমেরিকা
📌 এক নজরে মূল তথ্য:

  • নাম কোপা আমেরিকা, দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট।
  • এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — নাম কোপা আমেরিকা, দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট। অথচ এর সাম্প্রতিক আসরগুলোর ঠিকানা উত্তরে আমেরিকায়, আরও স্পষ্ট করে বললে যুক্তরাষ্ট্রে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালের আসরও বসতে যাচ্ছে মার্কিন মুলুকে।ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দমিঙ্গেজ অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন, ২০২৮ সালের টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্রে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভেন্যু, সূচি ও আমন্ত্রিত দেশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রতিদ্বন্দ্বিতার গতিপ্রকৃতি

এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের

মহাদেশীয় টুর্নামেন্টগুলোর মধ্যে কোপা আমেরিকা সবচেয়ে পুরোনো। ১৯১৬ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশগুলোতে আয়োজিত হয়ে এসেছে। তবে ২০১৬ সালে টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে এটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয়।সেবারের পর ২০২৪ সালে আবারও আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হয়। ২০২৮ সালেও একই দেশে হতে যাওয়ার অর্থ এক যুগের মধ্যেই দক্ষিণ আমেরিকার টুর্নামেন্ট উত্তর আমেরিকায় হবে তিনবার।

এমনও নয় যে কোপা আমেরিকা অন্য কোনো মহাদেশ বা দেশেও আয়োজিত হচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে টুর্নামেন্ট বের হলেই সেটি যাচ্ছে উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাই কেউ হাসাহাসি করছেন—টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে।কোপা আমেরিকার আয়োজক কর্তৃপক্ষ কনমেবলের সামনে অবশ্য একটি বড় চ্যালেঞ্জ আছে সূচি। ২০২৮ সালের ১৪ জুলাই শুরু হওয়ার কথা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস। তাই অলিম্পিকের সঙ্গে সংঘাত এড়িয়েই কোপা আমেরিকার তারিখ চূড়ান্ত করতে হবে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টুর্নামেন্ট দক্ষিণের, খেলা হয় উত্তরে—এ কেমন কোপা আমেরিকা

প্রকাশের সময় : ০৪:০০:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬