শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান পাগলা মসজিদে দানের নতুন রেকর্ড, দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা ধানমন্ডিতে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী নওগাঁয় দেশীয় অস্ত্র ও পিকআপসহ আন্তজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হ্যারি কেইনের চোট, খেলতে পারবেন না কয়েক মাস কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 2
চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল
📌 এক নজরে মূল তথ্য:

  • টেস্ট ক্রিকেটে কিছু অর্জন আছে, যা শুধু পরিসংখ্যানের খাতায় আটকে থাকে না।
  • আজ বেসিন রিজার্ভে তৃতীয় দিনে ২০৭ বলে শতক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী রাহুল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — টেস্ট ক্রিকেটে কিছু অর্জন আছে, যা শুধু পরিসংখ্যানের খাতায় আটকে থাকে না।দেশের বাইরে কঠিন কন্ডিশন ব্যাটসম্যানের সামর্থ্যেরও পরীক্ষা নেয়। লোকেশ রাহুল সেই পরীক্ষায় এবার উত্তীর্ণ হলেন দারুণভাবে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে গড়েছেন নতুন ইতিহাস। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, এই চার ‘সেনা’ (SENA) দেশেই টেস্ট সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার এখন রাহুল।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

আজ বেসিন রিজার্ভে তৃতীয় দিনে ২০৭ বলে শতক পূর্ণ করেন ৩৪ বছর বয়সী রাহুল। সেঞ্চুরির পর হেলমেট খুলে সন্তানের জন্য নিজের চেনা উদ্‌যাপন। এরপর আকাশে তাকানো। ভারতীয় দলের সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানালেন তাঁকে।দ্বিতীয় দিন শেষে ৫২ রানে অপরাজিত ছিলেন রাহুল। তৃতীয় দিন লাঞ্চে যান ৯৩ রানে। বিরতির পর পূর্ণ করেন সেঞ্চুরি। টেস্টে এটি রাহুলের ১৩তম সেঞ্চুরি। এর ১০টি দেশের বাইরে, তিনটি দেশের মাটিতে। ‘সেনা’ দেশগুলোর মধ্যে আগে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় শতক ছিল তাঁর। এবার নিউজিল্যান্ডেও।

এশিয়ার অষ্টম এবং ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চার দেশেই সেঞ্চুরির কীর্তি গড়লেন রাহুল। তাঁর আগে এই তালিকায় আছেন মোহাম্মদ আজহারউদ্দীন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি। ওপেনার হিসেবে চার দেশেই সেঞ্চুরি আছে শুধু রাহুল ও সাঈদ আনোয়ারের।

জিততে মরিয়া হয়েই কি নাহিদ রানা-হাসান মাহমুদদের চোটের মুখে ঠেলে দেওয়া হচ্ছে

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

নিউজিল্যান্ডে নিজের প্রথম টেস্ট ইনিংসেই সেঞ্চুরি করলেন রাহুল। এমন কীর্তি গড়া তৃতীয় ভারতীয় তিনি। আগে এই কীর্তি ছিল সুনীল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের। ১৯৭৬ সালে অকল্যান্ডের এডেন পার্কে অভিষেক টেস্টে গাভাস্কার করেছিলেন ১১৬, অমরনাথ ১২৪ রান।

ওপেনার হিসেবে ভারতের হয়ে রাহুলের সেঞ্চুরি এখন ১২টি, মুরালি বিজয়ের সমান। সবার ওপরে গাভাস্কার (৩৩), এরপর বীরেন্দর শেবাগ (২২)। গম্ভীর ও রোহিত শর্মার সেঞ্চুরি ৯টি করে। ২০২১ সাল থেকে ওপেনার হিসেবে রাহুলের সাতটি সেঞ্চুরি। এ সময় সমান সেঞ্চুরি করেছেন বেন ডাকেট, জয়সওয়াল ও দিমুথ করুণারত্নে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও (২০২৫-২৭) রাহুলের চার সেঞ্চুরি, সমান টম ল্যাথাম ও ট্রাভিস হেডের।নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৬৮ রানের জবাবে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬। সফরকারীরা এগিয়ে ১১৮ রানে।

মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চার ‘সেনা’ দেশেই সেঞ্চুরি, ওয়েলিংটনে ইতিহাস গড়লেন রাহুল

প্রকাশের সময় : ০১:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬