শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা জাপানের তিন ‘টর্নেডো’য় অসহায় ভিনিসিয়ুসের জোড়া ‘রকেট’, হার ব্রাজিলের শুরু হচ্ছে ইএটিএল স্টার্টআপ পিচ প্রতিযোগিতা, বিজয়ীরা পাবে এক কোটি টাকার পুরস্কার দলের কারও ফিফটিও নেই, মোসাদ্দেকের একারই ১৩৭ ১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে ২৪ ঘণ্টার বেশি সময় পর কারিগরি সমস্যার সমাধান করল মাইক্রোসফট দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের ‘আসল পরীক্ষা’ কী, জানালেন বেঙ্কেনস্টাইন শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ সভাপতি র‍্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগোলেন ১১৫ ধাপ জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 24

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়।

পুলিশ জানায়, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ-এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করেন শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে ব্যার্থ হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করলে বেলা সাড়ে ১১টায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে আসেন। কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যান। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও বলেন, শিল্প পুলিশ, জেলা পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড মেরে সরাল পুলিশ

প্রকাশের সময় : ১২:৩২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬