মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 11
ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি

পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর এবারের ছেলেদের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইনের। ফুটবলাররা ভোটের মাধ্যমে চার ফরোয়ার্ড বেছে নিলেও সেখানে জায়গা পাননি গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল করা বায়ার্ন মিউনিখ তারকা। এবার বর্ষসেরা দল বেছে নিতে ৭৩ দেশ থেকে ভোট দিয়েছেন মোট ১৯ হাজার ৮০৬ জন পুরুষ ফুটবলার।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

গত মাসে লন্ডনে ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরার শ্রেষ্ঠ পুরস্কার ব্যালন ডি’অর জেতেন কেইন। ফিফা পুরুষ র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একেকজন প্রতিনিধি নিয়ে মোট ১০০ সাংবাদিকের একটি জুরিবোর্ড ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করে ব্যালন ডি’অরে। কেইনের মতো তাঁর ক্লাব সতীর্থ ফরাসি তারকা মাইকেল ওলিসে এবং গত বছর ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলেও জায়গা পাননি এবারের বর্ষসেরা একাদশে।এবার আক্রমণভাগে জায়গা পেয়েছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড, রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও ইন্টার মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।

২০২৩ সালের পর এই প্রথম ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ফিরলেন ৩৯ বছর বয়সী মেসি। এ নিয়ে ১৮তমবার একাদশে জায়গা পেয়ে সর্বোচ্চবার জায়গা করে নেওয়ার রেকর্ডটি আরও এক ধাপ এগিয়ে নিলেন সর্বশেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কিংবদন্তি।

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী ইয়ামাল গত বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ছিলেন। এবারও থাকায় প্রথম খেলোয়াড় হিসেবে ২০ বছর বয়স হওয়ার আগেই ফিফপ্রোর বর্ষসেরা একাদশে দুবার জায়গা করে নেওয়ার রেকর্ড গড়লেন। ১৯ বছর বয়সী ইয়ামালের সঙ্গে স্পেনের ২০২৬ বিশ্বকাপজয়ী দল থেকে জায়গা পেয়েছেন আরও তিনজন। রক্ষণে পাউ কুবারসি, মাঝমাঠে রদ্রি ও গোলপোস্টে ডেভিড রায়া।টানা দুবার চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি থেকে জায়গা পেয়েছেন দুই উইং—ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেজ। মাঝমাঠে আছেন ভিতিনিয়া। রিয়াল মাদ্রিদ থেকে এমবাপ্পের সঙ্গে আছেন জুড বেলিংহাম।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

দেশ ও ক্লাব মিলিয়ে গত মৌসুমে ৭৩ গোল করা কেইন এ মৌসুমে এখন পর্যন্ত ১৬ গোল করেছেন। এ বছর বায়ার্নের হয়ে জেতেন বুন্দেসলিগা, জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পথে করেন ৬ গোল।ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। ৬০ হাজারের বেশি ফুটবলার এ সংগঠনের প্রতিনিধিত্ব করেন। ফিফপ্রো ২০০৫ সাল থেকে ছেলেদের ও ২০১৫ সাল থেকে মেয়েদের বছরের সেরা একাদশ নির্বাচন করছে। এই একাদশকে বলা হয় ‘ওয়ার্ল্ড ১১’।

গত বছরগুলোর মতো এবারও মেয়েদের বর্ষসেরা একাদশে কিছু খেলোয়াড়ের বাদ পড়া বেশ আলোচনার জন্ম দিয়েছে। দুর্দান্ত এক মৌসুম কাটিয়েও ম্যানচেস্টার সিটির খাদিজা শ, কানসাস সিটি কারেন্টের তেমওয়া চাওউয়িঙ্গা ও বার্সেলোনার পাত্রি গুইহারো ও এভা পাইয়রের জায়গা হয়নি এবারের একাদশে।

ইংল্যান্ড ও চেলসির রাইটব্যাক লুসি ব্রোঞ্জ প্রথম নারী ফুটবলার হিসেবে এবারের বর্ষসেরা একাদশে নবমবারের মতো জায়গা পেয়েছেন। ৬৪ দেশের ৬ হাজার ৫১১ জন নারী ফুটবলারদের ভোটে নির্বাচিত এই একাদশে ইংল্যান্ড ও স্পেনের বাইরে একমাত্র খেলোয়াড় হিসেবে জায়গা পেয়েছেন জাম্বিয়ার ফরোয়ার্ড বারবারা বান্দা।স্পেনের দুই মিডফিল্ডার আইতানা বোনমাতি ও আলেক্সিয়া পুতেয়াস আছেন এবারের দলে। গত মাসে পুতেয়াস তৃতীয় ব্যালন ডি’অর জেতেন। বোনমাতি ও পুতেয়াস এখন যৌথভাবে সর্বোচ্চ তিনবার মেয়েদের ব্যালন ডি’অরজয়ী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিফপ্রো বর্ষসেরা দল: ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিরলেন মেসি

প্রকাশের সময় : ০৯:৩০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬