রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নেতানিয়াহু নয়, আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন দায়িত্বে অবহেলার অভিযোগে জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ মেসিবিহীন আর্জেন্টিনায় ১০ নম্বর জার্সিও থাকছে না মহাদেবপুরে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ১৫ মরুভূমিতে মিলেছে মঙ্গল গ্রহের প্রাচীন উল্কা রেকর্ড গড়া ইনিংস নিয়ে হৃদয় বললেন, ‘এটা আমার স্বপ্ন ছিল’ মেসির আরেক রেকর্ড: প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট সালমান খানের ৪১ বার ফোন! গালিগালাজ ও প্রাণনাশের হুমকিতে থমকে যায় বিবেকের ক্যারিয়ার

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 2

চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এই মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশের সময় : ১১:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬