রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে জায়গা পাচ্ছেন রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / 0
রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে জায়গা পাচ্ছেন রাফায়েল নাদাল

স্বদেশি টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালকে নিজেদের পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে সফলতম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোরা।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

২০১১ সাল থেকেই রিয়ালের সম্মানসূচক সদস্যপদ রয়েছে ২২টি গ্র্যান্ডস্লামজয়ী নাদালের। ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে।

নাদালের মতো একজন বিশ্বখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বকে পরিচালনা পর্ষদে যুক্ত করতে পেরে গর্বিত রিয়াল মাদ্রিদ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মতো ক্রীড়া ও মানবিক গুণাবলিসম্পন্ন একজন ব্যক্তিত্ব, যিনি স্প্যানিশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনের অনুকরণীয় দৃষ্টান্ত, তাকে আমাদের পরিচালনা পর্ষদের অংশ হিসেবে পাওয়া রিয়াল মাদ্রিদ ও এই ক্লাবের সব সমর্থকের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করি, তিনি ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখবেন।’

আগামী ২১ নভেম্বর ক্লাবটির সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে রিয়াল মাদ্রিদের সদস্যদের ভোটে নাদালের এই নিয়োগ অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণের কথা নিশ্চিত করেছেন নাদালও।

তিনি লিখেছেন, ‘আমাকে রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়ার জন্য সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের সবাইকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে এই প্রস্তাব গ্রহণ করেছি। নতুন দায়িত্বে অনেক কিছু শেখার এবং নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখার জন্য মুখিয়ে আছি।’

৪০ বছর বয়সী নাদাল সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় হিসেবে সমাদৃত। ২২টি গ্র‍্যান্ডস্ল্যামের মধ্যে কেবল ফরাসি ওপেনেই তার শিরোপার সংখ্যা রেকর্ড ১৪টি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে জায়গা পাচ্ছেন রাফায়েল নাদাল

প্রকাশের সময় : ০১:৪৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬