Dhaka ১০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 3

ইরানের সীমান্ত থেকে মার্কিন বাহিনী পালিয়ে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্যতম শীর্ষস্থানীয় কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি।

রোববার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

আলী ফাদাবি বলেন, ‘মার্কিনীরা পালিয়ে গেছে এবং আমাদের সীমান্ত থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে গেছে। এটি তাদের নিজস্ব সিদ্ধান্ত ছিল না; বরং ইসলামি প্রজাতন্ত্র ও আইআরজিসির তীব্র প্রতিরোধের সামনে টিকতে না পেরেই তারা পালিয়ে গেছে।’

ইরানের নিজস্ব বা সংলগ্ন কোনো জলসীমায় বর্তমানে মার্কিন নৌবাহিনীর কোনো উপস্থিতি নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, হরমুজ প্রণালীসহ পারস্য উপসাগর, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগরেও বর্তমানে কোনো মার্কিন নৌযান নেই।

আইআরজিসির হামলার মুখে মার্কিন যুদ্ধজাহাজগুলো ‘শতভাগ অরক্ষিত’ অবস্থায় রয়েছে বলেও দাবি করেন এই আইআরজিসি কমান্ডার।

তবে তার এ বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন মার্কিন সামরিক বাহিনী ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ অব্যাহত রেখেছে। গত সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘কঠোরভাবে নিয়ম মানা নিশ্চিত করতে’ তারা জুলাই থেকে ১২৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে।

সূত্র: আলজাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

প্রকাশের সময় : ১০:১৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬