Dhaka ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 40

যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশে একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তবে তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন না। তাঁর পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু জানাতে পারেননি। স্থানীয়দের কেউ কেউ তাঁকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।

শুক্রবার বিকেলে খোলা মাঠে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়ায় এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় তাঁর দাফনের ব্যবস্থা করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয়দের সমন্বয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই নারীর হাতের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬