শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিত ০, কোহলি ০, শ্রেয়াস ০: যে বিব্রতকর রেকর্ডে নাম লেখাল ভারত হুমায়ূন আহমেদ একজনই, অনন্য পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার

সোশ্যালে অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 83

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার পর ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহারের তথ্য জানায় ডিএমপি। তবে এখনো ভাইরাল অডিওটির বিষয়ে ওসি রাকিবুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অডিওটিতে বর্তমান সরকার, পুলিশ বাহিনী, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাকে নিয়ে নানান নেতিবাচক মন্তব্য করতে শোনা যায়। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও বেশ কিছু মন্তব্য করতে শোনা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোশ্যালে অডিও ভাইরালের পর ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

প্রকাশের সময় : ০৮:২৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬