Dhaka ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে সরকার ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা সরকারি কর্মচারীরা তদবির করলে বিভাগীয় ব্যবস্থা, সংরক্ষণ করা হবে ডোসিয়ারেও নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২ ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ডিমের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম

নওগাঁর যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার

খোরশেদ আলম নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 33

নওগাঁ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জংশন গোস্তহাটির মোড় পরিদর্শন করে যানজটের কারণ চিহ্নিত করেন তিনি।

পুলিশ সুপারের সঙ্গে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ট্রাফিক বিভাগের টিআই উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্থানীয় লোকজন গোস্তহাটির মোড়সহ শহরের বিভিন্ন সড়কের যানজট ও জনদুর্ভোগের কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘনবসতিপূর্ণ নওগাঁ শহরের অনেক সড়ক পুরোনো ও সরু। এর মধ্যে কিছু সড়কের অংশ দোকানিরা দখল করে নেওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছে। চুরি পট্টি, গোস্তহাটির মোড়, লিটন সেতু থেকে বাটার মোড় ও সোনার পট্টি এলাকায় প্রায়ই যানজট সৃষ্টি হয়। গোস্তহাটির মোড় থেকে দুবলহাটি সড়কটি খানাখন্দে ভরা থাকায় বৃষ্টির সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।

পরিদর্শনে পুলিশ সুপার দেখতে পান, কালিতলাগামী সড়কে নির্মাণকাজ চলমান থাকায় সংযোগ সড়কের একটি অংশ ব্যবহার করা যাচ্ছে না। নতুন সড়কটি তুলনামূলক উঁচু হওয়ায় পুরোনো সড়ক থেকে যানবাহন স্বাভাবিকভাবে উঠতে পারছে না। ফলে সড়কের অর্ধেক অংশ ব্যবহার হওয়ায় গোস্তহাটির মোড়ে যানজট সৃষ্টি হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, ‘বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে জানাব। যানজট লাঘবে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশকে সহযোগিতা করুন। যেখানে-সেখানে পার্কিং করবেন না। আপনার সহযোগিতা পুলিশের কাজকে গতিশীল করবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর যানজট নিরসনে মাঠে পুলিশ সুপার

প্রকাশের সময় : ০৭:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬