Dhaka ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাউথ পয়েন্ট কলেজের ১১তলা থেকে পড়ে আহত অমিত আর নেই মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো ৪ হাজার মেট্রিক টন ডিজেল ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম হামের টিকা নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের প্রতিবাদ ছাত্রদলের ইতালিতে হামলা: দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল নওগাঁয় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার ৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

হামের টিকা নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা নিয়েছে। এ সংখ্যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রার ১০৯ দশমিক ৮ শতাংশ শিশুকে ইতোমধ্যে টিকার আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম ধাপে ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এ কর্মসূচি শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু করা হয়। এরপর তৃতীয় ধাপে ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়, যা এখনও চলমান রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশু। এর বিপরীতে টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন।

বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ১১ লাখ ১০ হাজার ৬৯৮, চট্টগ্রামে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪, ঢাকায় ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ এবং সিলেটে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।

এদিকে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সরকার নতুন করে ব্যাপক টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বলেন, শিশুদের টিকাদান একটি চলমান প্রক্রিয়া। তবে ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে টিকা দেওয়ার উদ্যোগ সরকারের বাড়তি তৎপরতার অংশ। এ কর্মসূচির মূল উদ্দেশ্য, কোনো শিশুকে টিকার আওতার বাইরে না রাখা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামের টিকা নিয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু

প্রকাশের সময় : ১২:৫১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬