Dhaka ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে মো. জুয়েল (২৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বনমালিদিয়া এলাকায় শাহ হাবিব আলীম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং মাগুরাগামী ময়দাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) মহাসড়কের ওই এলাকায় সংঘর্ষে জড়ায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দাবোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার বিস্ফোরিত হয়। পরে চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি মহাসড়কের ওপর দাঁড় করিয়ে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

তিনি জানান, সংঘর্ষের সময় বাসের সুপারভাইজার মো. জুয়েল বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ধাক্কার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জুয়েল পূর্বাশা পরিবহনের সুপারভাইজার ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

দুর্ঘটনার পর পুলিশ বাস ও ট্রাক দুটি জব্দ করে হেফাজতে নিয়েছে। নিহত জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রকাশের সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬