গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোর সীমান্তে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকার চোরাচালান পণ্য আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 4
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৩০ আগস্ট) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন। আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, ফুসকা, কিসমিস, জিরা, চকলেট, কসমেটিকস, সনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম। জব্দ করা পণ্যের মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
Tag :





















