সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবার ফিরছে একক অ্যালবামের দিন, কাজী শুভর ‘কেউ বুঝলো না’ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা বাংলাদেশ থেকে প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়—এখন কোথায় নায়িকা সাথী? বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি গিলের শুকুর পাশে চ্যানেল আই, ‘ডুবসাঁতার’ সিনেমার বিশেষ প্রদর্শনী খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন ঢাকার হোটেলে কোহলিদের গোপন ডিনার, সাক্ষী দিল্লির সাবেক পুলিশপ্রধান হজযাত্রীদের টিকার আগে করতে হবে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা ভোটে এগিয়ে, মিস ইউনিভার্সে বাংলাদেশের মাহি কি মুকুট জিততে পারবেন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 109

বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশেষ কর্মসূচি আয়োজন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে সরকারের এ সংক্রান্ত নির্দেশনার কপি প্রকাশ করা হয়।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বিশেষ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভার আয়োজন করা হবে।

আলোচনা সভায় ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে।

এ বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষ অনুষ্ঠান প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদপত্রগুলোও এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি

প্রকাশের সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬