Dhaka ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 17

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভাসহ পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

এদিন প্রতিমন্ত্রী শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং রাধানগর-মহাজিরাবাদ সড়কের কাজ পরিদর্শন করেন।

মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান—সব ক্ষেত্রে পর্যটন নগরী মৌলভীবাজারকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, মৌলভীবাজারের পর্যটন উন্নয়নে ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫ নির্বাচন

প্রকাশের সময় : ০২:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬