Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান ফরিদপুরে ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ১৫ বছর পর ১০০ টাকার পাওনা শোধ, সততায় মুগ্ধ আখাউড়াবাসী গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাবেন না: রিজভী নেশাজাতীয় তরল পান করে ৫ জনের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওতে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ এলিনের জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন ভিয়েতনামে অবৈধ বাংলাদেশিরা জুলাই সনদের আলোকেই আইন সংস্কার বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশেদ খান ‘তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি’, কার উদ্দেশ্যে লিখলেন প্রভা

পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান

নাহিদ হাসান
  • প্রকাশের সময় : ১০:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 16

পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৬’ রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি ভবনের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা এবং আখতার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উপদেষ্টা কে. এম. আখতারুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও পাংশা-কালুখালী সমিতি, ঢাকার সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, প্রশাসন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়।

এ সময় সমিতির উপদেষ্টা, সাবেক সভাপতি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, সমিতির সদস্যবৃন্দ এবং পাংশা-কালুখালীর বিপুলসংখ্যক প্রবাসী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পাংশা-কালুখালীর সার্বিক উন্নয়নে শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা আরও শক্তিশালী হবে।

গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অতিথি, শিক্ষার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে। সফল ও সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশা-কালুখালী সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান

প্রকাশের সময় : ১০:৪৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬