Dhaka ০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ১০ লাখে কিডনি বিক্রির পর দিনমজুর পেলেন মাত্র ৫০ হাজার টাকা ‘এরকম এতিম দশায় ওপেন হইলো কেন’, জুলাই জাদুঘর নিয়ে প্রশ্ন ফারুকীর সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা, টাকাপয়সা নিয়ে চম্পট প্রযুক্তিবিদের নওগাঁয় মাছের সাথে শত্রুতা, ৮ লাখ টাকার ক্ষতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ককে শোকজ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 32

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি।

শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে। তবে অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

এর আগে, ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে স্থানীয় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনি ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম পান ৬৫ হাজার ৫৯১ ভোট। ৪৪ হাজার ৬২৩ ভোটের ব্যবধানে জয়ী হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এমপি ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ

প্রকাশের সময় : ০৩:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬