Dhaka ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা বিপিএলে ফিক্সিং : সাবেক পরিচালকসহ তিনজন নিষিদ্ধ যশোরের শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা মায়ের বিচার চাইতে গিয়ে হুমকি-হয়রানির অভিযোগ জাবি শিক্ষার্থীর কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম রোপণ বাড়াতে চাষি উদ্বুদ্ধকরণ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছাড়াল এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারারকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন সাপাহারে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ

রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি রাজবাড়ীর সাদিক আর নেই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 71

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে শহরের নিতাইগঞ্জ এলাকার ফায়ার সার্ভিস জেটিতে এই ঘটনা ঘটে।

নিহত সাদিক রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমারকান্দি গ্রামের আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি ছিলেন।

জানা যায়, ফায়ার সার্ভিসের ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোট চালক সজল মিলে জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ স্পিডবোট থেকে নদীতে পড়ে গিয়ে সাদিক তলিয়ে যান। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ার সময় তিনি মাথায় বা শরীরের অন্য কোথাও আঘাত পেয়ে তলিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটি’র ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিতাইগঞ্জের কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ

রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি রাজবাড়ীর সাদিক আর নেই

প্রকাশের সময় : ০৬:২০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬