Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে নিবন্ধন ছাড়াই চলছে ১৯৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মহেশপুরে ড্রেন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বিয়ের দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ যে পদ্ধতিতে ঘুম আসবে দুই মিনিটেই! ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি, নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসবে: সড়কমন্ত্রী পাংশায় বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান ও ৫ আগস্ট পতন দিবস উপলক্ষে জাবিতে মাসব্যাপী কর্মসূচি

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 19

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন।

সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাদিক কায়েম বলেন, ‘ছাত্রশিবিরে বছরে দুইবার সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।’

এর আগে গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

ওই ঘোষণার পর ছাত্রশিবির জানায়, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

বর্তমানে সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মাঠপর্যায়ে সমন্বয়কারীর ভূমিকার কারণে তিনি আলোচনায় আসেন। সে সময় তিনি ‘সালমান’ ছদ্মনামে আন্দোলনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

সাদিক কায়েমের শিক্ষাজীবন শুরু হয় খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসায়। পরে তিনি বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

জানা যায়, ২০১৩ সালে তিনি ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। ২০২৫-২৬ মেয়াদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি ‘স্টুডেন্টস এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (সেইভ)’–এর পরামর্শক, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের সাধারণ সম্পাদক এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে ‘হিল সোসাইটি’ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।

তবে ছাত্রশিবির ছাড়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী–তে যোগ দিচ্ছেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই এ বিষয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রকাশের সময় : ০৪:২৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬