Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল মালী হয়ে সুন্দর বাগান গড়তে চাই: ডেপুটি স্পিকার মহেশপুরে দেশীয় পিস্তল, গুলি ও ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার বিজেএসে সুপারিশপ্রাপ্ত; বিচারক হওয়ার পথে রাজবাড়ীর দুই কৃতী সন্তান

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 73

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (৪ জুলাই) বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থী বা আবেদনকারীদের নাম ও জন্ম তারিখ সংশোধনের আবেদন নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বোর্ডে ফরোয়ার্ড করতে হবে।

বোর্ড জানায়, অনেক প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো ফরোয়ার্ড না করায় আবেদনকারীরা অপ্রয়োজনীয় ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আবেদনপত্রে অবশ্যই আবেদনকারী অথবা তার অভিভাবকের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে দেওয়া যাবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

প্রকাশের সময় : ০৬:৫২:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬