Dhaka ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির বিশ্বকাপ ঘিরে সাইবার প্রতারণা, সতর্ক করল ক্যাসপারস্কি রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / 18

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

আজ (শুক্রবার) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি৷

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটা পরিবার, সমাজ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে৷ সাম্প্রতিক এক গবেষণায় দেশে গেছে দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন৷ এটা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ৷

উদ্বেগের বিষয় হচ্ছে, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থায় তারা তরুণদের টার্গেট করেছে৷ বাস্তবতার নিরিখে মাদকের অপব্যবহার বন্ধে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে৷ এই নীতির আওতায় আমরা কাজ করে যাচ্ছি৷

মন্ত্রী বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। এর চাহিদা কমাতে পারলে উৎপাদন এমনিতেই কমে আসবে। মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করতে বিলবোর্ড, শিক্ষা ক্ষেত্রে জনসচেতনতাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি চিকিৎসা, পুনর্বাসনের পাশাপাশি এগুলোর মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে৷

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০১:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬