Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজও জন্মদিন আসে রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ স্বাক্ষর জাল করে স্কুল পালানো, ব্যতিক্রমী শাস্তি দিলেন ইউএনও জিগাতলায় দুই ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার বুকে ডাইনোসরের পদচিহ্ন, রহস্য খুঁজছে বিজ্ঞানীরা কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস

রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 5

ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মো. রাশেদ খানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ ও মানহানিকর গান প্রকাশ এবং এর প্রতিবাদ করায় ঝিনাইদহ জেলা যুব অধিকার পরিষদের এক নেতাকে সপরিবারে অপহরণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২৪ জুন) ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী (২৮)।

অভিযোগ সূত্রে জানা যায়, ঝিনাইদহ শহরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা জয়নুল আবেদীন (৩০) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মো. রাশেদ খানকে নিয়ে আপত্তিকর, মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য সম্বলিত একটি গান তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

মিশন আলী অভিযোগ করেন, গত ২৪ জুন সকালে বিষয়টি তার নজরে এলে তিনি অভিযুক্ত জয়নুল আবেদীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানান। এ সময় জয়নুল আবেদীন কৌশলে তাদের কথোপকথন রেকর্ড করেন। পরে ওই অডিও বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে তাকে ও তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে একাধিকবার ফোন করে অপহরণ, গুম ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

ভুক্তভোগী মিশন আলী বলেন, “আমি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করেছিলাম। এরপর থেকেই আমাকে এবং আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রযুক্তিগত সহায়তায় হুমকিদাতাদের শনাক্তের কাজও চলমান রয়েছে।

ঘটনাটি এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ১০:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬