Dhaka ১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাখাইনে মিয়ানমারের বিমান বাহিনীর অভিযানে ৪৯ জন নিহত রূপপুরের জ্বালানি পরিবহনে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে অস্বীকৃতি ‘কারিগরি বিষয়’ জাতিসংঘে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অংশগ্রহণ, অভিনন্দন মন্ত্রিসভার পুলিশ ভেরিফিকেশনে বাদ দেওয়ার প্রতিবাদে জাবিতে ছাত্রশক্তির লাল কার্ড পত্নীতলায় ২৫ বোতল আরসি কাফসহ স্বামী-স্ত্রী গ্রেফতার কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে ভারত-পাকিস্তান-ইতালি-বাংলাদেশ অবৈধ ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে: তথ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 87

আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এক ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতারা অংশগ্রহণ করতে পারবে কি না এমন এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ নিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনও দলই অংশগ্রহণ করে না। বিএনপিও অংশগ্রহণ করে না, জামায়াতও করে না, আওয়ামী লীগও করবে না। হ্যাঁ, বিএনপির একজন নেতা করতে পারেন, কিন্তু তিনি ওখানে নির্দলীয় হিসেবে যাবেন।

অতীতে কেউ আওয়ামী লীগ করলেও, তিনি যদি কোনো অপরাধের সাথে জড়িত না থাকেন বা তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তিনি ব্যক্তি হিসেবে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান জাহেদ উর রহমান। তবে কোনো দলীয় ব্যানার, স্লোগান বা দলীয় কর্মসূচি সামনে আনা যাবে না এবং অপরাধী হলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে— সে কথাও বললেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হচ্ছে: তথ্য উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬