Dhaka ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান

আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 4

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতকরা হিসাবে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এতে স্বাক্ষর করেছেন বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেট গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্ট মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নতুন মূল্য দেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল

প্রকাশের সময় : ০৮:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬